এই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একটি ম্যাচ। তারপরই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টায় ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে শিরোপার লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের সামনে দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিসংখ্যান, জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জিততে পারেনি তারা।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি। তবে এই তিনটি শিরোপার কোনোটিই জুলাই মাসে আসেনি।
১৯৭৮ সালে নিজেদের মাটিতে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২৫ জুন। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে দলটি। সেই ফাইনালও হয়েছিল ২৯ জুন।
সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কাতারের আবহাওয়ার কারণে সেই আসর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ায় ফাইনাল হয়েছিল ১৮ ডিসেম্বর।
অন্যদিকে, জুলাই মাসে অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপ ফাইনালেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার। ১৯৩০ সালের ৩০ জুলাই প্রথম বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে তারা।
এরপর ১৯৯০ সালের ৮ জুলাই দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হারায়।
জুলাইয়ের হতাশার তালিকায় রয়েছে ২০১৪ সালের ফাইনালও। ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই ম্যাচে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসিদের।
এবারের বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসেই। স্পেনকে হারাতে পারলে প্রথমবারের মতো জুলাইয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আর্জেন্টিনা। একই সঙ্গে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়তে পারবে স্কালোনির দল।
তাই মেসিদের সামনে এবার দ্বৈত লক্ষ্য, শিরোপা ধরে রাখা এবং জুলাইয়ের দীর্ঘদিনের পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস লেখা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
