| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০ অবিশ্বাস্য কামব্যাক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৮ ২২:০২:০৪
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০ অবিশ্বাস্য কামব্যাক

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শেষ হতে চলেছে। আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় আগামীকাল রোববার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে মহারণ।

এবারের বিশ্বকাপেও দর্শকরা দেখেছেন একের পর এক রোমাঞ্চকর লড়াই। নাটকীয় প্রত্যাবর্তনের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শেষ ষোলোর আর্জেন্টিনা-মিশর ম্যাচ। তবে শুধু ২০২৬ নয়, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসই ভরা এমন সব অবিশ্বাস্য কামব্যাকের গল্পে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ প্রত্যাবর্তন।

১. পশ্চিম জার্মানি ৩-২ হাঙ্গেরি (১৯৫৪)

'মিরাকল অব বার্ন' নামে পরিচিত এই ম্যাচটিকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা কামব্যাক বলা হয়। ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা হাঙ্গেরি মাত্র ৮ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু এরপর ম্যাক্স মরলক একটি গোল শোধ করেন, আর হেলমুট রানের জোড়া গোলে পশ্চিম জার্মানি ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটায়।

২. ইতালি ৪-৩ পশ্চিম জার্মানি (১৯৭০)

'ম্যাচ অব দ্য সেঞ্চুরি' নামে খ্যাত এই সেমিফাইনাল শুরু থেকেই ছিল নাটকীয়তায় ভরা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে পশ্চিম জার্মানি। অতিরিক্ত সময়ে দুই দল মিলে করে পাঁচ গোল। শেষ পর্যন্ত জিয়ান্নি রিভেরার জয়সূচক গোলে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ইতালি।

৩. ফ্রান্স ২-১ ক্রোয়েশিয়া (১৯৯৮)

সেমিফাইনালে প্রথমে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু মাত্র এক মিনিটের ব্যবধানে সমতা ফেরায় ফ্রান্স। এরপর ডিফেন্ডার লিলিয়ান থুরামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষদিকে ১০ জনের দলে পরিণত হলেও লিড ধরে রেখে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ধাপ পার করে ফ্রান্স।

৪. ইংল্যান্ড ১-২ ব্রাজিল (২০০২)

কোয়ার্টার ফাইনালে মাইকেল ওয়েনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে রোনালদিনহোর নিখুঁত পাস থেকে রিভালদো সমতা ফেরান। এরপর রোনালদিনহোর অবিশ্বাস্য ফ্রি-কিকে এগিয়ে যায় ব্রাজিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ধরে রাখে সেলেসাওরা এবং পরে বিশ্বকাপও জিতে নেয়।

৫. অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড (১৯৫৪)

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের ম্যাচগুলোর একটি। মাত্র ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু এরপর টানা পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রিয়া। সুইসদের হয়ে জোসেফ হিউগি হ্যাটট্রিক করলেও শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।

৬. পশ্চিম জার্মানি ৩-২ ইংল্যান্ড (১৯৭০)

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-০ গোলে এগিয়ে থাকলেও হার মানেনি পশ্চিম জার্মানি। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও উভে সিলারের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে জার্ড মুলারের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় জার্মানরা।

৭. ইংল্যান্ড ৩-২ ক্যামেরুন (১৯৯০)

কোয়ার্টার ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে লিড নেয় ক্যামেরুন। তবে গ্যারি লিনেকারের জোড়া পেনাল্টি গোল ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে জিতিয়ে সেমিফাইনালে পৌঁছে দেয়।

৮. পর্তুগাল ৫-৩ উত্তর কোরিয়া (১৯৬৬)

প্রথম ২৫ মিনিটেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। এরপর কিংবদন্তি ইউসেবিও একাই চার গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেন। জোসে অগুস্তোর আরেকটি গোলে ৫-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

৯. আর্জেন্টিনা ৩-২ মিশর (২০২৬)

শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর শুরু হয় রোমাঞ্চ। ৭৯ মিনিটে প্রথম গোল শোধ করার পর ৩৯ বছর বয়সী লিওনেল মেসি দুর্দান্ত হাফ-ভলিতে সমতা ফেরান। ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

১০. বেলজিয়াম ৩-২ জাপান (২০১৮)

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এক ঘণ্টার মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বেলজিয়াম। তবে শেষ ২০ মিনিটে ইয়ান ভার্টংগেন ও মারুয়ান ফেলাইনির গোলে সমতায় ফেরে ইউরোপের দলটি। এরপর ইনজুরি টাইমের শেষ আক্রমণ থেকে নাসের চাডলির নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বেলজিয়াম।

বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, অসম্ভবকে সম্ভব করার মঞ্চও। কখনো দুই গোল পিছিয়ে থেকেও, কখনো শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে এসব ম্যাচ। যুগে যুগে এই অবিশ্বাস্য কামব্যাকগুলোই প্রমাণ করেছে, শেষ বাঁশি বাজার আগে ফুটবলে কোনো ফলই নিশ্চিত নয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...