| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফাইনালে যে কারণে আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে স্পেন!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৮ ২০:০৮:১৫
ফাইনালে যে কারণে আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে স্পেন!

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্পেন শিবির। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তের মতে, আলবিসেলেস্তেদের শারীরিক ও আগ্রাসী ফুটবল ফাইনালে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্লেষণ করে লাপোর্তে বলেন, কিছু খেলোয়াড়ের কঠোর ট্যাকল ও ফাউলের প্রবণতা উদ্বেগের কারণ। তার মতে, অতিরিক্ত শারীরিক ফুটবল ম্যাচের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি খেলোয়াড়দের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম *মার্কা*কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ‘রেফারি যদি দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে আগ্রাসী ফুটবল নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে, বিশেষ করে আর্জেন্টিনার খেলায় এমন কিছু ট্যাকল দেখা গেছে, যেগুলো এই পর্যায়ের ফুটবলে গ্রহণযোগ্য নয়।’

তার মতে, অপ্রয়োজনীয় কঠোর ট্যাকল ম্যাচের গতি ব্যাহত করে এবং মাঠে উত্তেজনা বাড়িয়ে দেয়। তাই ফাইনালে দায়িত্বে থাকা রেফারি স্লাভকো ভিনচিচ যেন নিয়ম কঠোরভাবে প্রয়োগ করেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন স্পেনের এই ডিফেন্ডার।

লাপোর্তে বলেন, ‘এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রেফারির গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন বা দুজন খেলোয়াড়ের অতিরিক্ত শারীরিক ফুটবল পুরো ম্যাচের পরিবেশ বদলে দিতে পারে।’

স্পেনের ফুটবল দর্শনের কথাও তুলে ধরেন তিনি। লাপোর্তের ভাষ্য, টুর্নামেন্টজুড়ে স্পেন পরিচ্ছন্ন, নিয়ন্ত্রিত ও নান্দনিক ফুটবল খেলেই ফাইনালে উঠেছে। প্রতিপক্ষকে অপ্রয়োজনীয়ভাবে আঘাত করা বা অযথা ফাউল করা কখনোই তাদের কৌশলের অংশ নয়।

তবে প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকলেও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেননি এই স্প্যানিশ ডিফেন্ডার।

তিনি বলেন, ‘মেসি একজন কিংবদন্তি। ছোটবেলা থেকেই তার খেলা দেখে বড় হয়েছি। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এবার আমরা চাই, ট্রফিটা স্পেনের হাতেই উঠুক।’

বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী লাপোর্তে। তার বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের স্বপ্ন দেখেছেন। তাই ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া হলে সেটি দলের জন্য বড় হতাশার কারণ হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...