| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফাইনালে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ২৩:৩০:২৯
ফাইনালে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে কিট ব্যবহার করলেও শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছে পরিচিত আকাশি-সাদা জার্সিতে।

বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই হোম কিট ব্যবহার করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টে তিনটি ম্যাচে ভিন্ন কিট পরেছিল লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে নীল রঙের মোজা ব্যবহার করা হয়। এরপর জর্ডান এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাওয়ে কিট পরে মাঠে নামে আর্জেন্টিনা।

ফাইনালে অবশ্য কোনো পরিবর্তন থাকছে না। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সাদা শর্টস এবং সাদা মোজায়। চলতি বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষেও এই কিটেই খেলেছিল আলবিসেলেস্তেরা।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফাইনালে পরবেন তার পরিচিত সবুজ রঙের গোলকিপার কিট। ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও একই রঙের কিটে খেলেছিলেন তিনি। যদিও এবার জার্সির নকশায় কিছুটা পরিবর্তন রয়েছে।

অন্যদিকে, স্পেনও ফাইনালে ফিরছে তাদের ঐতিহ্যবাহী হোম জার্সিতে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করলেও আর্জেন্টিনার বিপক্ষে লাল রঙের জার্সি, নীল হাতা এবং হলুদ নকশার হোম কিটেই মাঠে নামবে লা রোহা।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লক্ষ্যে দুই দলই নামবে নিজেদের ঐতিহ্যবাহী রঙে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...