| ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ২১:৪৩:৩৪
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের একটি বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে ইতিহাসে জায়গা করে নেওয়া দুটি গোলের সাক্ষী সেই ম্যাচ বল বিক্রির ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস।

প্রতিষ্ঠানটির ধারণা, ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দুই গোলের সঙ্গে জড়িয়ে থাকায় বলটির মূল্য কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এমনকি এটি ম্যারাডোনার ঐতিহাসিক জার্সির বিক্রয়মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি মাসের শেষ দিকে নিলাম শুরু হবে এবং তা চলবে আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত।

এর আগে ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি নিলামে ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এটি এখনো প্রকাশ্যে বিক্রি হওয়া ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল জার্সি।

হেরিটেজ অকশনসের প্রোডাকশন ম্যানেজার মাইক প্রোভেনজেল বলেন, কর্মজীবনে তিনি অসংখ্য ঐতিহাসিক স্মারক দেখেছেন, তবে এই বলটির গুরুত্ব একেবারেই আলাদা। তার ভাষায়, ফুটবল সম্পর্কে ধারণা না থাকলেও যে কেউ এই বলটির ঐতিহাসিক মূল্য উপলব্ধি করতে পারবেন।

তবে এটি প্রথমবার নিলামে উঠছে না। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গোল্ডিনের এক নিলামে বলটির সর্বোচ্চ দর উঠেছিল ২০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। কিন্তু বিক্রেতার নির্ধারিত সর্বনিম্ন মূল্য পূরণ না হওয়ায় তখন সেটি বিক্রি হয়নি। এবারও একটি গোপন ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রোভেনজেলের বিশ্বাস, এই বলটির দাম ম্যারাডোনার বিখ্যাত জার্সির সমান, এমনকি তার চেয়েও বেশি হতে পারে। কারণ, ইতিহাসের দুই কিংবদন্তি গোল এই বল দিয়েই হয়েছিল।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে হাত দিয়ে বিতর্কিত গোল করেন ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। মাত্র চার মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৬০ মিটার দৌড়ে ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে করেন অবিশ্বাস্য এক গোল। পরে ফিফা সেই গোলকে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি দেয়। ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয়ী হয় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ম্যারাডোনার নেতৃত্বেই বিশ্বকাপ জিতে নেয় দলটি।

ঐতিহাসিক এই বলটি দীর্ঘদিন সংরক্ষণ করেছিলেন ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। পরে এটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করা হয়। ছবি ও ভিডিও বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুই গোলের সময় ব্যবহৃত বলটিই এটি।

বর্তমানে বলটির ভেতরের বাতাস বের হয়ে যাওয়ায় এটি কিছুটা চুপসে গেছে। তবে নিলামকারী প্রতিষ্ঠানের দাবি, এটিই বরং বলটির মৌলিকতা ও ঐতিহাসিক সত্যতার প্রমাণ। তাদের ভাষায়, সামান্য খরচেই এটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ছিল, কিন্তু ইতিহাসের নিদর্শনকে অপরিবর্তিত রাখতেই সেটি করা হয়নি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...