| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ১৫:০৯:৩৬
বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা জাতীয় দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান দলকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডি মারিয়া লিখেছেন, “এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করেছি। আর এসব সম্ভব হয়েছে তোমাদের জন্য।”

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে কোচ লিওনেল স্কালোনিও গড়েছেন অনন্য এক কীর্তি। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে তিনি টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল।

বর্তমান প্রজন্মের ফুটবলারদের ভূয়সী প্রশংসা করে ডি মারিয়া আরও লেখেন, “এটি এমন একটি দল, যারা জাতীয় দলের জার্সির মর্যাদা সত্যিকার অর্থেই উপলব্ধি করেছে। বছরের পর বছর ধরে থাকা চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আরেকটি বিশ্বকাপ ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষকে গর্বিত করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম সাক্ষী ডি মারিয়া। এই সময়ে দলটি চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিবারই শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা।

এই সাফল্যগুলোর প্রতিটিতেই গুরুত্বপূর্ণ অবদান ছিল ডি মারিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল, পেনাল্টি আদায় এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি আর্জেন্টিনার শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে বিদায় নেন এই কিংবদন্তি উইঙ্গার।

এবার ২০ জুলাই বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই লিওনেল মেসির দল নামবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...