| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফাইনালের আগে আর্জেন্টিনার দারুণ সুখবর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৬ ১৯:৪৮:৩৮
ফাইনালের আগে আর্জেন্টিনার দারুণ সুখবর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালের আগে দারুণ এক সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এবার ফিফা র‌্যাঙ্কিংয়েও এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বিশ্বের সেরা দল হিসেবেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপ শুরুর সময়ও ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে ২ জুলাই ফ্রান্স তাদের টপকে শীর্ষে উঠে যায়। সেসময় দিদিয়ের দেশমের দলের সংগ্রহ ছিল ১৯১৬.২৪ পয়েন্ট।

তবে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ফ্রান্স। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাদে ২৬.৯০ রেটিং পয়েন্ট অর্জন করেছে লিওনেল মেসির দল। বর্তমানে আর্জেন্টিনার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ রেটিং পয়েন্ট যোগ করেছে স্পেন। বর্তমানে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লা রোজা। বিশ্বকাপ শুরুর আগে স্পেন দ্বিতীয় স্থানে থাকলেও পরে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। দুর্দান্ত পারফরম্যান্সে তারা আবারও দুই নম্বরে উঠে এসেছে।

ফ্রান্স এখন ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের সংগ্রহ ১৮৮৯.৪২ পয়েন্ট।

এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়া সেলেসাওদের বর্তমান রেটিং পয়েন্ট ১৮০৪.৯২।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ব্রাজিলের পর রয়েছে যথাক্রমে মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো।

এখন দেখার বিষয়, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারে কি না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...