| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৩ ০৯:১১:৪১
বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল দল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমনকি পুরো গ্রুপ পর্ব থেকেই তাকে বাইরে থাকতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার (১২ জুন) নিউ জার্সিতে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। তার আশা, আগামী সপ্তাহের মধ্যেই এই অভিজ্ঞ ফরোয়ার্ড আবার পূর্ণ অনুশীলনে ফিরতে পারবেন।

গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো, যারা আগের আসরে সেমিফাইনাল খেলেছে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ক্যাফ ইনজুরির কারণে পুরোপুরি ফিট নন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার উন্নতির কথা জানালেও ম্যাচের আগের অনুশীলনে তাকে দেখা যায়নি। এর আগে আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পেলেও পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তিনি খেলতে পারেননি।

ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ আনচেলত্তি বলেন, নেইমারকে শুধু তার খেলার দক্ষতার জন্যই নয়, তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবেও দলে রাখা হয়েছে। তার অভিজ্ঞতা দলের নতুনদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র নেইমারকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, নেইমার তাকে সবসময় অনুপ্রাণিত করেন এবং আবার মাঠে তাকে দেখার অপেক্ষায় আছেন।

মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, নেইমার খেলুক বা না খেলুক, তাদের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। তাদের পরিকল্পনা সব পরিস্থিতির জন্যই তৈরি।

মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি আবার বলেন, তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করেন এবং নেইমার অবশ্যই সেই তালিকার অন্যতম নাম।

সব মিলিয়ে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলেও দলটি আশাবাদী, নকআউট পর্বের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...