বাজেটে যে ৬০ পণ্যের দাম কমে যেতে পারে: তালিকা দেখুন
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আসতে পারে। চাল, ডাল, আলু থেকে শুরু করে প্রযুক্তিপণ্যসহ প্রায় ৬০টি পণ্য ও সেবার ওপর কর কমানোর পরিকল্পনা করছে সরকার। ফলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের ওপর বিদ্যমান ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত উৎসে কর কমিয়ে মাত্র ০.৫ শতাংশ নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দিতে পারেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, তালিকায় মূলত কৃষিজাত পণ্য, ভোগ্যপণ্য এবং কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ এবং বিভিন্ন ধরনের বীজ।
দ্রব্যমূল্যের চাপ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই এই করছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে সরকার।
নিত্যপণ্যের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ওপর কর কমানোর প্রস্তাব রয়েছে বাজেটে। এর মধ্যে শিশুখাদ্য আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মসলা ও খেজুর আমদানিতে থাকা ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও আসছে।
স্বাস্থ্য খাতেও স্বস্তির প্রভাব পড়তে পারে। জীবন রক্ষাকারী হার্টের স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা কমতে পারে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টারের শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হলে প্রতি ডায়ালাইসিসে খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমবে।
প্রযুক্তি খাতে বড় ধরনের ছাড়ের পরিকল্পনা রয়েছে বাজেটে। মোবাইল সিমের ওপর থাকা নির্দিষ্ট কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবের পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানিতেও শুল্ক ও ভ্যাট কমানো হতে পারে।
সংস্কৃতি ও বিনোদন খাতেও কিছু পণ্যে ছাড় আসছে। গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার ওপর শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে।
সরকারের এই নতুন রাজস্ব নীতি মূলত করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কৌশলের অংশ। এতে উৎপাদন খরচ কমবে এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও কমতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
