১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, কোন গ্রেডে কত বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বাস্তবতা বিবেচনায় সরকার নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। প্রথম পর্যায়ে আংশিকভাবে নতুন স্কেলের সুবিধা কার্যকর হবে। পরে পর্যায়ক্রমে বাকি সুবিধাও যুক্ত করা হবে।
এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতন বৃদ্ধির ৫০ শতাংশ কার্যকর করা হবে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।
বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিল বেতন কমিশন।
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ছে মূল বেতন
গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড-২: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড-৪: ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা
গ্রেড-৫: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা
গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা
গ্রেড-৭: ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা
গ্রেড-৮: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড-৯: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড-১০: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা
গ্রেড-১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা
গ্রেড-১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড-১৩: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা
গ্রেড-১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড-১৭: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা
গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড-২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা
নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে রাখা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট প্রাপ্তি ৪১ হাজার টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এসএসসি পরিক্ষার ফলাফল ২০২৬, এসএমএস ও অনলাইনে রেজাল্ট দেখুন একক্লিকে
- এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও যেভাবে ঘরে বসে দেখবেন রেজাল্ট
- বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে; আলোচনা ও দৌড়ে এগিয়ে আছেন যারা
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, যা বললেন স্পেন তারকা
- বার্সেলোনা বনাম লিগা ডি কিটোর ম্যাচ: যেভাবে সরাসরি দেখবেন
- ‘ইংল্যান্ডকে হারানোর পরই আমাদের বিশ্বকাপ শেষ’, ডি মারিয়া
- লাফিয়ে বাড়ল পেঁয়াজের দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ২৫ জুলাই ২০২৬
- বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ১০ জনের মুখোশ উন্মোচন
- নতুন ভিডিও ঘিরে ফের আলোচনায় এমপি গাজী নজরুল ইসলাম
- ভারতে আসছে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও
- টানা ৫ দিনের বৃষ্টির আভাস
- এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই: ঘরে বসেই যেভাবে দেখবেন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৬ জুলাই ২০২৬
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
