দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া; লাইভ যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে ইউরোপিয়ান প্রতিপক্ষ চেকিয়ার মুখোমুখি হবে সন হিউং-মিনের দল। বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে মরিয়া দুই দলই।
দক্ষিণ কোরিয়া ও চেকিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর গুয়াদালাহারায়। বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার সকালে মাঠে গড়াবে দুই দলের লড়াই। ম্যাচটি শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে।
২০২৬ বিশ্বকাপের আসর শুরু হয়েছে ১১ জুন। এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়া ও চেকিয়ার সঙ্গে রয়েছে সহ-আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ফলে গ্রুপ পর্বের শুরু থেকেই পয়েন্ট সংগ্রহে বাড়তি চাপ থাকবে দুই দলের ওপর।
বিশ্বকাপে এশিয়ার অন্যতম সফল দল দক্ষিণ কোরিয়া। দলটির বড় ভরসা অধিনায়ক সন হিউং-মিন। এছাড়া লি কাং-ইন, কিম মিন-জে ও হোয়াং হি-চানের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলার রয়েছেন স্কোয়াডে।
অন্যদিকে দীর্ঘ ২০ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে চেকিয়া। দলটির আক্রমণভাগে রয়েছেন প্যাট্রিক শিক, অ্যাডাম হ্লোজেক ও পাভেল সুলচের মতো তারকা ফুটবলার। সাম্প্রতিক পারফরম্যান্সও আত্মবিশ্বাসী করে তুলেছে ইউরোপের দলটিকে।
মুখোমুখি লড়াইয়ে দুই দল এখন পর্যন্ত তিনবার দেখা করেছে। দক্ষিণ কোরিয়া ও চেকিয়া একটি করে ম্যাচ জিতেছে, আর একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া।
সম্ভাব্য একাদশ
দক্ষিণ কোরিয়া: সেউং-গিউ কিম, হান-বিওম লি, মিন-জে কিম, গি-হিউক লি, ইয়ং-উ সিওল, ইন-বিওম হোয়াং, জে-সুং লি, তায়ে-সিওক লি, কাং-ইন লি, হি-চ্যান হোয়াং, সন হিউং-মিন।
চেকিয়া: মাতেই কোভার, স্টেপান চালোপেক, রবিন হ্রানাচ, লাদিস্লাভ ক্রেইচি, ভ্লাদিমির কাউফাল, টমাস সউচেক, লুকাস সার্ভ, ডেভিড জুরাসেক, লুকাস প্রোভোদ, পাভেল সুলচ, প্যাট্রিক শিক।
কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে টিভিতে ম্যাচটি দেখা যাবে ইউনাইটেড স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জি৫ (Zee5) অ্যাপ ও ওয়েবসাইটে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বিকল্প লিংক-
ওয়েবসাইডে সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-
বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করতে চাইবে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া দুই দলই। সন হিউং-মিনের নেতৃত্বে কোরিয়া যেমন আত্মবিশ্বাসী, তেমনি দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে ফেরা চেকিয়াও প্রস্তুত চমক দেখাতে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
