বাজেটে চালসহ যেসব পণ্যের দাম কমতে পারে
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আসতে পারে। চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ও কৃষিজাত প্রায় ৬০টি পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করেছে সরকার। এতে বাজারে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন নিত্যপণ্য ও কৃষিপণ্যের ওপর উৎসে কর কমিয়ে এককভাবে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে এসব পণ্যের ওপর উৎসে কর পণ্যভেদে ১ শতাংশ, ২ শতাংশ কিংবা ৫ শতাংশ পর্যন্ত রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে সব ধরনের কর কমে একই হারে নেমে আসবে।
যেসব পণ্যে কর কমানোর প্রস্তাব এসেছে, তার মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বিভিন্ন ধরনের বীজ। পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের মতো আমিষজাত পণ্যও এই সুবিধার আওতায় আসবে।
বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের ওপর উৎসে কর কমলে সরবরাহ ব্যয় কমতে পারে। এর ফলে পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত দাম কমার প্রভাব পড়তে পারে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ ভোক্তারা।
সরকার মনে করছে, এই সিদ্ধান্ত শুধু বাজার নিয়ন্ত্রণেই সহায়ক হবে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে স্বস্তি আনতেও ভূমিকা রাখবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
