| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মোবাইল সিমে আর থাকছে না ৩০০ টাকার কর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১১ ১৯:৪৩:১৩
মোবাইল সিমে আর থাকছে না ৩০০ টাকার কর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর এসেছে নতুন বাজেটে। মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার নির্দিষ্ট কর পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবটি কার্যকর হলে নতুন সিম কেনা ও মোবাইল সেবা গ্রহণ আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে দেশের অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে গড়ে তুলতে সরকার কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কার আনতে কাজ করছে।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশের টেলিকম খাতে মোট করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক বেশি। এ কারণে খাতটির বিকাশে ধাপে ধাপে কর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবেই সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, এই কর প্রত্যাহার কার্যকর হলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কম আসতে পারে। তবে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তি খাতের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

এবারের বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে উপস্থাপন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। মোট রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে গতি আনা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যও রয়েছে নতুন বাজেটে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...