| ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

নতুন পে-স্কেল: বাজেটে আলাদা বরাদ্দ না থাকলেও আংশিক বাস্তবায়নের পরিকল্পনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১১ ১১:৪৯:৪৮
নতুন পে-স্কেল: বাজেটে আলাদা বরাদ্দ না থাকলেও আংশিক বাস্তবায়নের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর পরিকল্পনা করছে সরকার। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। অর্থ মন্ত্রণালয় বলছে, প্রয়োজন হলে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য রাখা অর্থ থেকে এ ব্যয় মেটানো হবে।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা রাখা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। প্রাথমিকভাবে মূল বেতন বৃদ্ধির প্রায় অর্ধেক সুবিধা কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ পর্যালোচনায় একটি সচিব কমিটি কাজ করছে। তারা এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, বেতন বৃদ্ধির হার কিছুটা সমন্বয় করে নতুন প্রস্তাব আসতে পারে।

অর্থ মন্ত্রণালয় মনে করছে, পুরো বাস্তবায়নে বড় ধরনের অর্থসংকট হবে না। কারণ বাজেটে প্রায় ৩৭ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল রয়েছে। প্রয়োজনে সেখান থেকেই অর্থ সমন্বয় করা হবে। ফলে নতুন পে-স্কেল আংশিকভাবে আগামী জুলাই থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব সংগ্রহের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এনবিআরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৮ শতাংশ আসবে বৈদেশিক উৎস থেকে এবং ৫২ শতাংশ আসবে অভ্যন্তরীণ উৎস থেকে।

সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের প্রায় ৩০ শতাংশ। পাশাপাশি মেট্রোরেলে ২০২৮ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। ঋণ ও আমানতে চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে, যা আগে ছিল তিন লাখ টাকা।

তবে কিছু ক্ষেত্রে কর ও ভ্যাট বাড়ানো হয়েছে। স্বর্ণের প্রতি ভরিতে ২৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। দেশীয় মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিশ্বকাপে স্পেনের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়রা

বিশ্বকাপে স্পেনের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়রা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ভারতে আসছে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও

ভারতে আসছে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও

ক্রীড়া প্রতিবেদক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলকে প্রথমবারের মতো ভারতে আনার উদ্যোগ জোরেশোরে এগিয়ে ...

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কি আবারও হতে পারে? ফিফার নিয়ম যা বলছে

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কি আবারও হতে পারে? ফিফার নিয়ম যা বলছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে। শিরোপা উঠেছে স্পেনের হাতে, ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে ...