| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

এক ম্যাচেই ৮ লাল কার্ড! বিশৃঙ্খলায় বিতর্কে ব্রাজিল দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১১ ০৮:১৮:৪৮
এক ম্যাচেই ৮ লাল কার্ড! বিশৃঙ্খলায় বিতর্কে ব্রাজিল দল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল মানেই সৌন্দর্য আর ছন্দের খেলা, আর সেই পরিচয়ের অন্যতম বড় নাম ব্রাজিল। তবে মাঠের নান্দনিকতার বদলে এবার বিশৃঙ্খলা ও উত্তেজনার কারণে আলোচনায় এসেছে দেশটির নারী ফুটবল দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচে হার তো ছিলই, সঙ্গে দেখা গেছে অবিশ্বাস্য এক ঘটনা—এক ম্যাচেই ব্রাজিল দলের ৮ সদস্য দেখেছেন লাল কার্ড।

মঙ্গলবার রাতে ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয় চরম উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাসহ ব্রাজিল দলের মোট আটজন সদস্য বহিষ্কৃত হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ম্যাচ শেষে মাঠে নামতে হয় পুলিশকেও।

ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। তবে জয়সূচক গোলটি আসে ব্রাজিলের আত্মঘাতী ভুলে। ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলই ব্যবধান গড়ে দেয়।

শুরু থেকেই ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শারীরিক লড়াই এবং সংঘর্ষ বারবার খেলার গতি নষ্ট করে। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একের পর এক লাল কার্ড দেখানো শুরু করেন রেফারি। শেষ পর্যন্ত ব্রাজিল মাঠে ৯ জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে।

ম্যাচ-পরবর্তী সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামসহ পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসও রেড কার্ড দেখা ব্যক্তিদের তালিকায় ছিলেন। প্রথমার্ধে জার্সির রঙ নিয়ে বিতর্কে হলুদ কার্ড দেখার পর ৭৭তম মিনিটে বল দূরে লাথি মারায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি। একই সঙ্গে দলের আরও তিনজন স্টাফকেও লাল কার্ড দেখানো হয়।

অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় ব্রাজিলের ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে তারসিয়ানে প্রতিপক্ষের খেলোয়াড় সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন।

এছাড়া ম্যাচ শেষে রেফারি পাওলা সেবোলাদা লোপেজের সঙ্গে তর্কে জড়ানোর অভিযোগে ব্রাজিল ফরোয়ার্ড কেরোলিনকে বহিষ্কার করা হয়। বিদ্রূপাত্মকভাবে হাততালি দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখেন লুদমিলাও।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হায়েস বলেন, “ব্রাজিলের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। তবে এমন অভিজ্ঞতা আমি সহজে ভুলতে পারব না।”

উল্লেখ্য, এই ম্যাচের আগে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল। আগামী বছর ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। এমন পরিস্থিতির পর যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হেপস মন্তব্য করেন, “বিশ্বকাপের ফাইনালে এমন দৃশ্য যেন না দেখা যায়, সেটাই আশা করি।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...