| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিল–আর্জেন্টিনার সম্ভাব্য মুখোমুখি হওয়ার সমীকরণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১০ ২২:২১:৪৪
বিশ্বকাপে ব্রাজিল–আর্জেন্টিনার সম্ভাব্য মুখোমুখি হওয়ার সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে সব আলোচনার কেন্দ্রে আবারও সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী—আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিশ্বকাপ এলেই সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠে আসে, সেটি হলো নকআউট পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কি না। ইতিহাস বলছে, এখন পর্যন্ত বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে মাত্র চারবার, সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালে।

সেমিফাইনালে দেখা হওয়ার সুযোগ

আসন্ন বিশ্বকাপে দুই দল যদি সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, তাহলে সেমিফাইনালেই হতে পারে বহুল প্রতীক্ষিত সেই ‘সুপার ক্লাসিকো’ লড়াই। তবে এর জন্য গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কঠিন পথ পাড়ি দিতে হবে।

তুলনামূলক সহজ গ্রুপে আর্জেন্টিনা

গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। শক্তির বিচারে এই গ্রুপ তুলনামূলক সহজ বলেই মনে করা হচ্ছে। ড্রয়ের পর থেকেই আর্জেন্টিনাকে সুবিধাজনক অবস্থানে দেখা হচ্ছে।

কঠিন চ্যালেঞ্জে ব্রাজিল

অন্যদিকে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সেমিফাইনালের সম্ভাব্য তারিখ

সব হিসাব-নিকাশ মিললে ১৫ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে দেখা যাবে ব্রাজিল–আর্জেন্টিনার মহারণ।

গ্রুপ পর্বের সূচি (বাংলাদেশ সময়)

ব্রাজিল

* ১৪ জুন: বনাম মরক্কো — নিউজার্সি (ভোর ৪টা)

* ২০ জুন: বনাম হাইতি — ফিলাডেলফিয়া (সকাল ৭টা)

* ২৫ জুন: বনাম স্কটল্যান্ড — মায়ামি (ভোর ৪টা)

আর্জেন্টিনা

* ১৭ জুন: বনাম আলজেরিয়া — কানসাস সিটি (সকাল ৭টা)

* ২২ জুন: বনাম অস্ট্রিয়া — ডালাস (রাত ১১টা)

* ২৮ জুন: বনাম জর্ডান — ডালাস (সকাল ৮টা)

সব মিলিয়ে, গ্রুপ থেকে শুরু করে নকআউট পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীর দেখা মিলতে পারে একেবারে সেমিফাইনালের মঞ্চে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...