| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১০ ১৮:০৯:০০
বিশ্বকাপ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা শুরু হতে না হতেই বড় সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ মেক্সিকো। বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে দেশটির সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় একযোগে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে মেক্সিকো, আর সেই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রশাসন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সমর্থক মেক্সিকোয় আসবেন। এতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে যানজট ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশও দিয়েছেন। তবে জরুরি সেবা খাত যেমন স্বাস্থ্য, নিরাপত্তা ও অবকাঠামো বিভাগের কর্মীরা এই সিদ্ধান্তের বাইরে থাকবেন।

এদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে সরকার। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে, যেখানে অংশ নেবে ৪৮টি দেশ এবং মাঠে নামবেন ১,২০০-এর বেশি ফুটবলার।

বিশ্বকাপ ঘিরে মেক্সিকোয় বাড়তি সতর্কতা ও প্রশাসনিক তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। বড় এই ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...