| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ১০ জুন ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১০ ০৯:২৪:৫৫
আজকের স্বর্ণের বাজারদর: ১০ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা গত ৬ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম কমেছে ৪০৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আজকের সোনার দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা।

১৮ ক্যারেট সোনা কিনতে গুনতে হবে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা।

আর সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এর আগে গত ২ জুন ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম আরও কমেছে।

আজকের রুপার দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়।

২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা।

১৮ ক্যারেট রুপার মূল্য ৪ হাজার ২৫৭ টাকা।

সনাতন পদ্ধতির রুপা কিনতে লাগবে ৩ হাজার ২০৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩৪ বার কমেছে। অন্যদিকে রুপার দাম পরিবর্তন হয়েছে ৪২ দফা, যার মধ্যে ২২ বার বেড়েছে ও ২০ বার কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা সোনা ও রুপার মূল্য পরিবর্তনের কারণেই দেশে ঘন ঘন দাম সমন্বয় করা হচ্ছে। ফলে সামনে আবারও স্বর্ণের দামে পরিবর্তন আসতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...