বাজেটে পে-স্কেল বাস্তবায়নে বড় সুখবর, আসছে একাধিক নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের জন্য বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে নতুন বাজেটে শিক্ষা খাতে একাধিক বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু এবং শিক্ষকদের প্রযুক্তিনির্ভর পাঠদানে সহায়তা করতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ প্রকল্প বাস্তবায়ন।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিকনির্দেশনা
আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিক্ষাক্রমে নতুন পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
বাজেটের আকার ও রাজস্ব লক্ষ্য
সূত্র অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর জন্য আলাদা লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ বৈদেশিক উৎস থেকে এবং বাকি ৫২ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে।
সামাজিক সুরক্ষা ও করনীতিতে পরিবর্তন
নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে মোট ব্যয়ের প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেল প্রকল্পে ২০২৮ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আর্থিক খাতে আরও কিছু পরিবর্তনের প্রস্তাবের মধ্যে রয়েছে ব্যাংক ঋণ ও আমানতে চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ, যা আগে ছিল তিন লাখ টাকা।
তবে একই সঙ্গে কিছু নতুন কর কাঠামোও আসতে পারে। সোনার প্রতি ভরিতে ২,৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। পাশাপাশি দেশীয় মদে প্রতি লিটার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।
সামগ্রিকভাবে এই বাজেটকে শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারের একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
- আয়কর রিটার্নে এই ৯ খরচের হিসাব দিতে হয় কেন
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
