১৫০ সিসির বেশি মোটরসাইকেল মালিকদের জন্য দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কেনার পরিকল্পনা থাকলে এবার বাড়তি প্রস্তুতি নিতে হতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির মোটরসাইকেল কেনার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ফলে নতুন নিয়ম কার্যকর হলে টিআইএন ছাড়া ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কেনা কঠিন হয়ে পড়তে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যানবাহন খাতে কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হতে পারে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।
আসন্ন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনাতেও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা পেতে পারে। যদিও কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল এবং নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। অন্যদিকে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং ও চোখের লেন্সে বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
এছাড়া কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যে কাস্টমস শুল্ক কমানো, ভ্যাট ও আয়কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হতে পারে। প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে উৎসাহ দিতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাব আলোচনায় রয়েছে।
পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর চিন্তাও করছে সরকার। একই সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা সহনীয় রাখতে মসলাজাতীয় পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আসতে পারে।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। রফতানি খাতে নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হতে পারে।
ছোট উদ্যোক্তাদের স্বস্তি দিতে ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে টার্নওভার করের পরিবর্তে নির্দিষ্ট ভ্যাট ব্যবস্থা চালু এবং প্রতি তিন মাস পর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নীতিও বিবেচনায় রয়েছে।
আয়কর কাঠামোয়ও ধাপে ধাপে পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৮-২৯ অর্থবছর থেকে সর্বোচ্চ করহার ৩০ শতাংশ এবং পরবর্তী দুই বছরে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব আসতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
