মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল; কার বেতন কত হল
নিজস্ব প্রতিবেদক: সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে। একই নিয়ম উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
অর্থ বিভাগ থেকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার এপিএসদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে তাদের মাসিক মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে এপিএসদের বেতন নবম গ্রেডের শুরু ধাপে ২২ হাজার টাকা থেকে নির্ধারণ করা হতো। তবে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন সমন্বয় করা হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতনের পাশাপাশি তারা বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন। তবে এই কাঠামোর অধীনে কোনো বার্ষিক ইনক্রিমেন্ট, পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধা থাকবে না।
এই বেতন কাঠামো শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) এপিএস এবং উপমন্ত্রীর একান্ত সচিব হিসেবে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পান।
অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত এপিএসদের ক্ষেত্রে এই নতুন গ্রেড প্রযোজ্য হবে না। তারা সংশ্লিষ্ট নিয়োগ ও বিধি অনুযায়ী বেতন ও সুবিধা পাবেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
