বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময় বড় দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের তরুণ ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।
মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেই চোটে পড়েন ২২ বছর বয়সী এই রাইট ব্যাক। ম্যাচের মাত্র ১৫ মিনিটে উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট রয়েছে, যা থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব নয়।
এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ওয়েসলির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে জানানো হয়, বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গায় সুযোগ পাচ্ছেন এদেরসন।
২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। ইউরোপীয় ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনও চলছে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২৫ সালের মার্চে সেলেসাওদের জার্সিতে মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।
ওয়েসলির ছিটকে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি দল অনুভব করবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন এই ইতালিয়ান কোচ।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াডে এই পরিবর্তন সেলেসাও শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
