| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা জারি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৮ ১০:২৯:৩১
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (স্থানীয় সময়) সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলেও ১ মিটার পর্যন্ত ঢেউয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য আপাতত কোনো সুনামি ঝুঁকি নেই বলে জানিয়েছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

ভূমিকম্পের জেরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করেছে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ অন্তত ৯টি উপকূলীয় প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

এদিকে সমুদ্র ও নৌ চলাচলের ক্ষেত্রেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বন্দর, মোহনা ও অগভীর উপকূলে থাকা নৌযানগুলোকে দ্রুত গভীর সমুদ্রে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্রে থাকা জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর পানিতে অবস্থান করতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য সুনামি ঝুঁকি মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং গুজব এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...