| ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায় মাত্রা কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৮ ০৬:৫৯:৫৬
গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায় মাত্রা কত

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে মাঝারি মাত্রার এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার এবং রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় আশপাশের দেশগুলোতেও এর কম্পন অনুভূত হয়েছে।

ভুটানকে কেন্দ্র করে আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...