| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

৭৪ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৭ ১৩:৫৩:১৯
৭৪ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক দশকে বিশ্বের বহু উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্র অস্তিত্ব সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক গবেষণা বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে বাংলাদেশেরও উল্লেখযোগ্য অংশ ঝুঁকির মুখে পড়বে, যা ভবিষ্যতে কোটি মানুষের জীবন-জীবিকায় বড় প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ ভূখণ্ড পানির নিচে চলে যেতে পারে। এতে প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে।

কেন বাড়ছে এই ঝুঁকি?

আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC)-এর তথ্য অনুযায়ী, শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩২ থেকে ৮৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে নিচু অঞ্চল, উপকূলীয় এলাকা ও দ্বীপরাষ্ট্রগুলোর ওপর সবচেয়ে বড় প্রভাব পড়বে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু ঝুঁকি নিয়ে প্রকাশিত গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেছে দ্য জেরুজালেম পোস্ট।

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শুধু ভূমি হারানোর ঝুঁকিই নয়, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা বাড়া, কৃষি উৎপাদনে ক্ষতি এবং ব্যাপক অভিবাসনের চাপও বাড়তে পারে।

উপকূলীয় অঞ্চলে কৃষিজমিতে লবণাক্ত পানি প্রবেশের কারণে অনেক মানুষ জীবিকার সংকটে পড়ছেন, যা ভবিষ্যতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির অন্যতম কারণ হতে পারে।

যেসব দেশ ও অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে

মালদ্বীপ: বিশ্বের সবচেয়ে নিচু দ্বীপরাষ্ট্রগুলোর একটি। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে দেশটির প্রায় ৮০ শতাংশ দ্বীপ বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে।

টুভালু ও কিরিবাতি: ছোট এই দ্বীপরাষ্ট্রগুলোর বিশাল অংশ শতাব্দীর শেষ নাগাদ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্শাল ও সলোমন দ্বীপপুঞ্জ: কয়েকটি দ্বীপ ইতোমধ্যে ধীরে ধীরে সমুদ্রগর্ভে হারিয়ে যেতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উন্নত দেশও ঝুঁকির বাইরে নয়

ইতালির ভেনিস, যুক্তরাষ্ট্রের মিয়ামি এবং নেদারল্যান্ডসের বড় অংশও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি বন্যা ঝুঁকির মুখে রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল ভূখণ্ডের সীমাবদ্ধতা নয়, এটি বিশ্বের জীববৈচিত্র্য, অর্থনীতি ও কোটি মানুষের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি সংকট তৈরি করতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...