| ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

৩ বছরের মধ্যে সর্বনিম্নে সোনা! ভরি কত হলো জানুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৬ ১১:৫১:১৬
৩ বছরের মধ্যে সর্বনিম্নে সোনা! ভরি কত হলো জানুন

বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও বড় ধাক্কা খেল স্বর্ণের দাম। টানা দ্বিতীয় দফায় মূল্য কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে।

শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

আজকের স্বর্ণের নতুন দাম কত?

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।

টানা দুই দফায় কত কমলো?

এর আগে গত ২ জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। সব মিলিয়ে টানা দুই দফায় ভরিতে ৮ হাজার ৭৪৮ টাকা কমেছে সোনার দাম।

রুপার দামেও বড় পতন

শুধু স্বর্ণ নয়, রুপার বাজারেও এসেছে বড় পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকায়। ১৮ ক্যারেটের রুপা পাওয়া যাচ্ছে ৪ হাজার ২৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।

চলতি বছরে কতবার বদলেছে স্বর্ণের দাম?

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পিওর গোল্ডের দামের ওঠানামার কারণে সামনের দিনগুলোতেও স্বর্ণের বাজারে পরিবর্তন দেখা যেতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

অনুশীলনে দেখা গেল না মেসিকে!

অনুশীলনে দেখা গেল না মেসিকে!

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার একদিন পরই অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা। তবে ...

গোল্ডেন বলের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপে

গোল্ডেন বলের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন বল’ ...