কবে থেকে ঝড়বে টানা বৃষ্টি, বদলে যাবে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমের পর স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। একই সঙ্গে কমতে পারে ভ্যাপসা গরমের তীব্রতাও।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও।
যেদিন থেকে বাড়বে বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টা:
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (৬ জুন): বাড়বে বৃষ্টির পরিমাণ
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৭ জুন): দেশের বড় অংশে বৃষ্টির সম্ভাবনা
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহীর কিছু এলাকাতেও বৃষ্টির আভাস রয়েছে। এদিন কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে।
সোমবার (৮ জুন): কিছুটা কমতে পারে বৃষ্টি
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের আবহাওয়া প্রায় একই থাকতে পারে।
মঙ্গলবার (৯ জুন): ফের বাড়তে পারে বর্ষণ
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে দীর্ঘদিনের গরমের পর মিলতে পারে স্বস্তির পরশ।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; জানুন ফলাফল
- শুরু হল, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ—সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- শুরু হলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্রকাশ; লাইভ দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে
- একটু পর শুরু, ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল ম্যাচ: সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
