আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষাপটে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দাম:
* ২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
* ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
* ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা।
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
রুপার দামেও স্বস্তি:
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের বাজার চিত্র:
বাজুসের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ দফা দাম বেড়েছে এবং ২৪ দফা কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম কমানোর এই ঘোষণা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৩০ মিনিটের খেলা শেষ; স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: নেদারল্যান্ডস বনাম জাপান, জানুন ফলাফল
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ; তালিকা দেখুন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: পরিসংখ্যান কী বলছে, কার পাল্লা ভারী
- চরম উত্তেজনা শেষ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ: জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুন ২০২৬
- জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ
- শুরু হল স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপে কতদূর যেতে পারে ব্রাজিল; পরিসংখ্যান যা বলছে
- নবম পে-স্কেলে দ্বিগুণ হতে পারে পেনশন, কবে প্রকাশ হবে গেজেট
- এসএসসির ফল প্রকাশের তারিখ চুড়ান্ত, যেভাবে জানবেন ফল
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, যেভাবে দেখবেন লাইভ সম্প্রচার
- ৯০ মিনিটের খেলা শেষ ইরান-নিউজিল্যান্ড; জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া শেষ ওয়ানডে, লাইভ দেখুন এখানে
- ২০ মিনিটের খেলা শেষ; স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
