পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন: আসছে যে রঙে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ নিয়ে দীর্ঘ আলোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে আবারও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের আভিজাত্য ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় নীল এবং হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি আনুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন রঙের প্রস্তাবনার কথা জানানো হয়।
কেন এই পরিবর্তন?
বিগত সময়ে পুলিশের ইউনিফর্মে ‘লোহার রঙ’ (Iron Gray) ও ‘কফি রঙের’ সংমিশ্রণ চালু করার পর মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বাহিনীর ভেতরে ও বাইরে এই রঙ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পোশাকের দৃশ্যমানতা এবং ঐতিহ্যের অভাববোধ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন নমুনার রঙ পর্যালোচনা করেন এবং অবশেষে বর্তমান প্রস্তাবটি চূড়ান্ত করেন।
কোন ইউনিটের কী রঙ?
নতুন প্রস্তাবনা অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা জলপাই বা অলিভ। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব বাদে পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। অন্যদিকে, সব ধরনের শার্টের সঙ্গে প্যান্টের রঙ হবে ‘টিসি টুইল খাকি’।
অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি নেই
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের ইউনিফর্ম একটি নির্দিষ্ট সময় পরপর সরবরাহ করা হয়। প্রাপ্যতার ভিত্তিতে নতুন রঙের পোশাক দেওয়া হবে বলে এতে সরকারের ওপর আলাদা কোনো আর্থিক চাপ বা বাড়তি ব্যয়ের বোঝা পড়বে না। বর্তমানে বিধি সংশোধনের খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
