| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘পে-স্কেল’ নিয়ে বড় জটিলতায় সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৫ ০৯:১৩:৪০
‘পে-স্কেল’ নিয়ে বড় জটিলতায় সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে একমত থাকলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। আন্তর্জাতিক ও দেশীয় বহুমুখী সংকটের কারণে সরকার এই মুহূর্তে বড় কোনো আর্থিক দায়বদ্ধতা নিতে চাইছে না।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় কঠোর কৃচ্ছতা সাধনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি বা কম্পিউটার কেনাসহ সব ধরনের বিলাসী প্রকল্পে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আপাতত স্থগিত রাখার চিন্তাভাবনা করছে অর্থ বিভাগ। অন্যদিকে, পে-স্কেলের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ, জ্বালানি ও ফ্যামিলি কার্ডের ভর্তুকি খাতে সরিয়ে নেওয়ার খবরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছেন যে, ভঙ্গুর অর্থনীতির দেশগুলোতে জ্বালানি ও খাদ্য সংকট আরও তীব্র হতে পারে। এই সময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে এবং সরকারের ওপর ঋণের বোঝা আরও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই সরকারের ব্যাংক ঋণ ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, এই সময়ে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকার ওপরে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করছে, বিগত সরকারের রেখে যাওয়া পে-কমিশনের সুপারিশ সরাসরি কার্যকর না করে সেটিকে কেবল একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত।

এমন পরিস্থিতিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে ১০ এপ্রিল পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং জেলা ও বিভাগীয় শহরে প্রতিনিধি সমাবেশ। সমিতির আহ্বায়ক আব্দুল মালেক জানিয়েছেন, ২০১৫ সালের পর নতুন কোনো পে-স্কেল না হওয়ায় এবং নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার জানিয়েছেন, নতুন পে-স্কেল দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। পরিস্থিতি অনুকূলে এলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...