যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৫ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এই এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। কালবৈশাখী মৌসুমের শুরুতে আকস্মিক এই আবহাওয়া পরিবর্তনের কারণে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
সোহাগ/
