| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৩ ১৮:২০:০৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী ১ মে মহান শ্রমিক দিবসে এই দাবিতে রাজধানী শাহবাগে বিশাল সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঈদ-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম এবং পে-স্কেলের গেজেট বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মো. ওয়ারেছ আলী বলেন, গত ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ায় সাধারণ কর্মচারীরা ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান বাজারদরের সাথে বেতন ও বার্ষিক ইনক্রিমেন্টের কোনো সমন্বয় নেই। ফলে অনেক কর্মচারী জীবন চালাতে হিমশিম খাচ্ছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অবিলম্বে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

দাবি আদায়ে ঐক্য পরিষদ তিনটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে:

১. ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে দেশের বাকি বিভাগগুলোতে বিভাগীয় প্রতিনিধি সভা সম্পন্ন করা হবে।

২. একই সময়ের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।

৩. ১ মে জাতীয় শ্রমিক দিবসে জাতীয় প্রেসক্লাব থেকে র‍্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করা হবে।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, এই সময়ের মধ্যে পে-স্কেল সংক্রান্ত কোনো কার্যকর ঘোষণা না এলে ১ মে'র সমাবেশ থেকে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...