৯ এপ্রিল সাধারণ ছুটি!
নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনের উপ-নির্বাচন উপলক্ষে ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ছুটির ফলে ওই এলাকার কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানানো হয়েছে।
সিদ্দিকা/
