| ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বাড়ল সয়াবিন তেলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১১:০০:৫০
বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধের প্রভাবে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ভোজ্যতেল ও সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। গত মাত্র দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পামঅয়েলের দাম লিটারে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগেও যে খোলা সয়াবিন ১৮০-১৮৫ টাকা লিটার বিক্রি হতো, তা এখন ১৯০-১৯২ টাকায় ঠেকেছে। পামঅয়েলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৪-১৮৫ টাকা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি পর্যায়ে প্রতি ড্রাম তেলের দাম হঠাৎ করেই প্রায় এক হাজার টাকা বেড়ে গেছে। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন মালিকরা ট্রাক ভাড়া বাড়িয়ে দেওয়ায় তার প্রভাব সরাসরি পণ্যের দামে পড়ছে।

ভোজ্যতেলের পাশাপাশি সবজির বাজারেও আগুন লেগেছে। পটল, ঢ্যাঁড়শ, উচ্ছে ও বেগুনের মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের মতে, ডিজেল স্বল্পতার কারণে পণ্যবাহী ট্রাকের ভাড়া আগের তুলনায় দেড় হাজার টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সবজির দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

তবে এই অস্থিরতার মধ্যেও স্বস্তির খবর দিচ্ছে মুরগি ও ডিমের বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা কমে ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের ডজন এখন পাওয়া যাচ্ছে ১১০ টাকার আশেপাশে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে, যা তদারকি করা জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...