| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত হলো ৪৮ দল, দেখে নিন কে কোন গ্রুপে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০১ ১৩:০৩:০১
ফুটবল বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত হলো ৪৮ দল, দেখে নিন কে কোন গ্রুপে

নিজস্ব প্রতিবেদক: দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর বসছে উত্তর আমেরিকায়। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মেগা আসরে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ডিআর কঙ্গো এবং ইরাক। অন্যদিকে, বড় অঘটনের শিকার হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি।

গতরাতের নাটকীয় প্লে-অফ ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে ফিরেছে বসনিয়া। এছাড়া চেক প্রজাতন্ত্র, সুইডেন ও তুরস্কও জয় নিশ্চিত করে মূল পর্বে নাম লিখিয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে ডিআর কঙ্গো ৫২ বছর পর এবং বলিভিয়াকে হারিয়ে ইরাক ৪০ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে।

আসন্ন বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র।

গ্রুপ বি: কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে।

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...