দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি আসছে
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহের শুরুতেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হতে যাচ্ছে। পবিত্র ইস্টার সানডে এবং সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এই দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ছুটির সূচি যেভাবে সাজানো হয়েছে:
আগামী ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে। এর পরদিন ৫ এপ্রিল (রোববার) পবিত্র ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারের ছুটি যুক্ত হয়ে টানা তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকছে।
ছুটি শেষে পরবর্তী কর্মদিবস থেকে যথারীতি পুনরায় ক্লাস ও নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে।
সেলিম/
