| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বাড়ছে মুক্তিযোদ্ধা ভাতা!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৫ ২৩:২১:৪৬
বাড়ছে মুক্তিযোদ্ধা ভাতা!

মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা বাড়ল: বাড়ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাও

নিজস্ব প্রতিবেদক: খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বড় সুখবর নিয়ে এল অর্থ মন্ত্রণালয়। আজ রোববার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার হার বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে বড় স্বস্তি

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা একলাফে ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই পরিবারগুলো মাসে ২০ হাজার টাকা করে ভাতা পেতেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক সম্মানি ভাতাকেও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভাতার নতুন হার

২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত নতুন ভাতার হার ও উপকারভোগীর সংখ্যা নিচে দেওয়া হলো:

* বয়স্ক ভাতা: মোট উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৫৯ লাখ ৯৫ হাজার জন মাসে ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ৯০ বছরের ঊর্ধ্ব ২ লাখ ৫ হাজার জন মাসে ১০০০ টাকা হারে ভাতা পাবেন।

* বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা: ২৯ লাখ উপকারভোগীর মধ্যে অধিকাংশেরই ভাতার হার ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। ৯০ বছরের ঊর্ধ্ব বিধবারা পাবেন মাসে ১০০০ টাকা।

* প্রতিবন্ধী ভাতা: ৩৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সিংহভাগই মাসে ৯০০ টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হারও স্তরভেদে ৫০ টাকা বাড়ানো হয়েছে।

* জটিল রোগের সহায়তা: ক্যান্সার, কিডনি ও লিভার-সিরোসিসসহ ৬টি জটিল রোগে আক্রান্তদের এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

খাদ্য ও শিশু সহায়তা কর্মসূচিতে পরিবর্তন:

* খাদ্যবান্ধব কর্মসূচি: সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। প্রতি পরিবার ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা পাবেন।

* মা ও শিশু সহায়তা: উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার বৃদ্ধি করা হয়েছে, যেখানে একজন মা মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পাবেন।

* জেলেদের ভিজিএফ: নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে যুক্ত করে মোট ১৫ লাখ জেলেকে এই কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...