নবম পে স্কেল: ২০টি গ্রেডে বেতন দ্বিগুণ করার প্রস্তাব, বিস্তারিত তালিকা দেখুন
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের এই প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সুপারিশমালা উপস্থাপন করেন।
নতুন প্রস্তাবনায় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এই বিশাল পরিবর্তন বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
একনজরে ২০টি গ্রেডের প্রস্তাবিত বেতন কাঠামো:
পাঠকদের সুবিধার্থে নিচে বর্তমান এবং প্রস্তাবিত মূল বেতনের (Basic) একটি তুলনামূলক চিত্র দেওয়া হলো:
| গ্রেড-১ | ৭৮,০০০ | ১,৬০,০০০ |
| গ্রেড-২ | ৬৬,০০০ – ৭৬,৪৯০ | ১,৩২,০০০ – ১,৫৩,০০০ |
| গ্রেড-৩ | ৫৬,৫০০ – ৭৪,৪০০ | ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ |
| গ্রেড-৪ | ৫০,০০০ – ৭১,২০০ | ১,০০,০০০ – ১,৪২,৪০০ |
| গ্রেড-৫ | ৪৩,০০০ – ৬৯,৮৫০ | ৮৬,০০০ – ১,৩৯,৭০০ |
| গ্রেড-৬ | ৩৫,৫০০ – ৬৭,০১০ | ৭১,০০০ – ১,৩৪,০০০ |
| গ্রেড-৭ | ২৯,০০০ – ৬৩,৪১০ | ৫৮,০০০ – ১,২৬,৮০০ |
| গ্রেড-৮ | ২৩,০০০ – ৫৫,৪৭০ | ৪৭,২০০ – ১,১৩,৭০০ |
| গ্রেড-৯ | ২২,০০০ – ৫৩,০৬০ | ৪৫,১০০ – ১,০৮,৮০০ |
| গ্রেড-১০ | ১৬,০০০ – ৩৮,৬৪০ | ৩২,০০০ – ৭৭,৩০০ |
| গ্রেড-১১ | ১২,৫০০ – ৩০,২৩০ | ২৫,০০০ – ৬০,৫০০ |
| গ্রেড-১২ | ১১,৩০০ – ২৭,৩০০ | ২৪,৩০০ – ৫৮,৭০০ |
| গ্রেড-১৩ | ১১,০০০ – ২৬,৫৯০ | ২৪,০০০ – ৫৮,০০০ |
| গ্রেড-১৪ | ১০,২০০ – ২৪,৬৮০ | ২৩,৫০০ – ৫৬,৮০০ |
| গ্রেড-১৫ | ৯,৭০০ – ২৩,৪৯০ | ২২,৮০০ – ৫৫,২০০ |
| গ্রেড-১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ২১,৯০০ – ৫২,৯০০ |
| গ্রেড-১৭ | ৯,০০০ – ২১,৮০০ | ২১,৪০০ – ৫১,৯০০ |
| গ্রেড-১৮ | ৮,৮০০ – ২১,৩১০ | ২১,০০০ – ৫০,৯০০ |
| গ্রেড-১৯ | ৮,৫০০ – ২০,৫৭০ | ২০,৫০০ – ৪৯,৬০০ |
| গ্রেড-২০ | ৮,২৫০ – ২০,০১০ | ২০,০০০ – ৪৮,৪০০ |
বেতন বৃদ্ধি ছাড়াও থাকছে আরও ৭টি বড় চমক:
শুধু বেতন বৃদ্ধিই নয়, কমিশন কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশ কিছু বৈপ্লবিক সুপারিশ করেছে:
১. প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিমা প্রবর্তন।
২. আধুনিক ও যুগোপযোগী পেনশন সংস্কার।
৩. সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন।
৪. নতুন সার্ভিস কমিশন গঠন।
৫. বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস।
৬. সকল সরকারি দপ্তরের ভাতা পর্যালোচনার জন্য বিশেষ কমিটি।
৭. স্বাস্থ্য ও শিক্ষা খাতের জন্য বিশেষ মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- কেন পে-স্কেল দিতে পারল না অন্তর্বর্তী সরকার? আসল কারণ জানালেন শফিকুল আলম
- সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর
- নতুন সরকারি ছুটি বাড়ল একদিন
- Bangladesh Women Vs Sri Lanka Women; লাইভ দেখুন এখানে
- নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় পদক্ষেপ
- আজকের সোনার বাজারদর: ২২ এপ্রিল ২০২৬
- আজকের সোনার বাজারদর: ২৩ এপ্রিল ২০২৬
- বাজেট অধিবেশনের আগে পে-স্কেল বাস্তবায়নের কর্মসূচি আসছে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের সকল টাকার রেট: ২২ এপ্রিল ২০২৬
- হু হু করে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
- নবম পে-স্কেল প্রতিবেদন জমা, যা বলছে সরকার
- নবম পে-স্কেল বাস্তবায়ন: প্রতিবেদন জমা ও চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি
- বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ভয়ংকর সতর্কবার্তা: ধেয়ে আসছে 'সুপার এল নিনো'
