পে-স্কেল: জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নসহ নতুন ৫ দাবি
পে-স্কেল নিয়ে কঠোর অবস্থানে সরকারি কর্মচারীরা: জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নসহ নতুন ৫ দাবি
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অর্থাৎ জানুয়ারি ২০২৬ সাল থেকে নবম বেতন কমিশনের (পে কমিশন) সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ করেছে সরকারি কর্মচারীদের বৃহৎ সংগঠন 'বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ'।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর আবদুল গণি রোডের (সচিবালয় সড়ক) নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ১২৪টি শাখার প্রতিনিধি ও কর্মচারীরা সমাবেশে অংশ নেন।
'আর বিলম্ব নয়': জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরের দাবি
সমাবেশে বক্তারা সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর কোনো বিলম্ব করা যাবে না। তাঁরা জোর দাবি জানান, ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সেটি ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে কার্যকর করতে হবে।
সরকারি কর্মচারীদের ৫ দফা মূল দাবি
'বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ' তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুনির্দিষ্ট পাঁচটি দাবি উত্থাপন করেছে, যা নিম্নরূপ:
* নতুন বেতন কাঠামো: ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন।
* সুবিধা পুনর্বহাল ও কমিশন গঠন: টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং সচিবালয়ের মতো নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন।
* নিয়মিতকরণ: ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ।
* নিয়োগ ও পদোন্নতি: ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল, শূন্যপদে রাজস্বখাতে নিয়োগ এবং ব্লকপোস্টে পদোন্নতির ব্যবস্থা।
* ট্রেড ইউনিয়ন অধিকার: আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- রাত ১ টায় আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল; সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- গোল্ডেন বল, বুট ও গ্লাভস: কে কোনটা জয়ী হলো
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- সর্বনিম্ন ১২ লাখ, সর্বোচ্চ ৭৪ লাখ টাকা ছুঁল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করল আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের পর নতুন বিতর্ক
- অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
- স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ: জানা গেল ঘটনার আসল কারণ
