সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আরও একটি লম্বা ছুটি আসছে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর (২০২৫) বেশ কয়েকটি দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। সবশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা চারদিনের ছুটি কাটিয়েছেন তারা। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই সামনে আসছে আরও একটি লম্বা ছুটির সুযোগ।
২০২৫ সাল শেষ হতে এখনও দুই মাসের বেশি বাকি। এই সময়ে চাকরিজীবীরা আরও দুটি সরকারি ছুটি পাবেন। তবে, চলতি অক্টোবর মাসের বাকি দিনগুলোতে এবং পুরো নভেম্বর মাসে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী কোনো ছুটি নেই।
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে দুটি সাধারণ ছুটি। এর মধ্যে একটি ছুটি বৃহস্পতিবার পড়ায়, সেটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা তিন দিনের ছুটিতে পরিণত হচ্ছে।
কবে এই ছুটি?
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর বাকি থাকা দুটি ছুটি হলো:
১. ১৬ ডিসেম্বর: বিজয় দিবস (মঙ্গলবার)।
২. ২৫ ডিসেম্বর: যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (বৃহস্পতিবার)।
এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিটি সপ্তাহের মাঝে পড়লেও, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিনের ছুটি হওয়ায় চাকরিজীবীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। এই ছুটির সঙ্গে পরবর্তী দুই দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট টানা তিন দিনের একটি লম্বা ছুটি মিলবে।
উল্লেখ্য, চলতি বছর সরকারি চাকরিজীবীরা সবচেয়ে দীর্ঘ ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি উপভোগ করেছেন তারা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- দেশের বাজারে আজকের সোনার দাম
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন মেসি
- বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক
- টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- ভারতের ভিসা নিয়ে জরুরি বার্তা, সতর্ক করল হাইকমিশন
- সুদের হারের পরিবর্তনে সোনার দামে ঊর্ধ্বমুখী
- জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় ২৯ অক্টোবর
