রেকর্ড গড়ার পরই বড় ধস! সোনার দামে হঠাৎ বড় পতন
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে রেকর্ড গড়ার একদিন পরই সোনার দামে বড় ধস নেমেছে। বুধবার ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর মাত্র ২৪ ঘণ্টায় দামের পতন হয়েছে ২ শতাংশের বেশি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে স্পট মার্কেটে সোনার দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৫৬.১৯ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার (২০ অক্টোবর) দাম উঠেছিল সর্বকালের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলারে। মার্কিন ফিউচার মার্কেটেও ডিসেম্বর সরবরাহের সোনা ২.১ শতাংশ কমে ৪,২৬৯.৬০ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, হঠাৎ দামের পতনের মূল কারণ মুনাফা তোলার প্রবণতা। উইজডমট্রির পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, “সোনার দাম গত কয়েক সপ্তাহে দ্রুত বেড়েছে। ফলে নতুন রেকর্ড গড়ার পর কিছুটা সংশোধন দেখা যাওয়া একদম স্বাভাবিক।”
চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। এর পেছনে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা।
এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (CPI) প্রতিবেদনের দিকে, যা প্রকাশ পাবে শুক্রবার। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি পৌঁছাতে পারে ৩.১ শতাংশে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে—যা সোনার চাহিদা আবারও বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত এবং জাপানে সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার খবরে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভো বলেন, “অনেক বিনিয়োগকারী আগের উত্থানে সোনায় বিনিয়োগ করতে পারেননি। তাই দাম কিছুটা কমলেই তারা নতুন করে বাজারে ঢুকবেন, যা বড় ধরনের পতন ঠেকিয়ে দেবে।”
অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন
রুপা: ৪.৩% কমে প্রতি আউন্স ৫০.৩১ ডলার
প্লাটিনাম: ৩.৪% কমে ১,৫৮৩.৩৮ ডলার
প্যালাডিয়াম: ৪.৪% কমে ১,৪৩০.০৪ ডলার
ট্রেডারদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে রুপার সরবরাহ বেড়ে যাওয়ায় লন্ডনের স্পট মার্কেটে তারল্য সংকট কিছুটা কমেছে, যা দাম কমার অন্যতম কারণ।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু হবে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া
- ফ্রিতে এক ক্লিকে দেখুন বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ
- আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেভাবে দেখবেন লাইভ
- দুপুরের আগেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা; কবে মিলবে বাড়তি বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ জুন ২০২৬
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- গরম কমবে কবে; সুখবর দিল আবহাওয়া অফিস
- কবে থেকে ঝড়বে টানা বৃষ্টি, বদলে যাবে আবহাওয়া
- দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সুখবর
- যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজকের স্বর্ণের বাজারদর: ০৬ জুন ২০২৬
- ৯০ মিনিটের লড়াই শেষ, বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচে যা ঘটলো
