| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১৭:০৩:১০
ওয়েস্ট ইন্ডিসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ

মিরপুর: প্রথম ওয়ানডেতে অল্প পুঁজি নিয়েও সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। সেই জয়কে ধরে রেখে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি মিরাজ।

তবে স্পিন সহায়ক উইকেটে রান তুলতে টাইগারদের ব্যাটারদের অনেকটা বেগ পেতে হয়েছে। সৌম্য সরকার ও মেহেদি মিরাজ ক্রিজে থাকলেও গিয়ার বদল করতে পারেননি। ফলে ম্যাচের মাঝামাঝি সময়ে দুইশ রানের কোটা অনেক দূরের মনে হচ্ছিল।

শেষদিকে এসে ঝড় তোলেন রিশাদ হোসেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার দারুণ ব্যাটিংয়ে দল দুইশ রানের ঘরে পৌঁছায়।

শেষত, মিরপুরে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২১৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে

বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...