| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের দাবি: ভারতের ৫ টি যুদ্ধবিমান ভূপাতিত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ০৭:৪৩:৩৩
পাকিস্তানের দাবি: ভারতের ৫ টি যুদ্ধবিমান ভূপাতিত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় বাহিনীর আগ্রাসনের জবাবে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আকাশ প্রতিরক্ষায় সাফল্য পেয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সামা টিভির অনলাইন প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চরম উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্ট এলাকার কাছাকাছি ভারতীয় সীমানায় একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। অন্যদিকে, কাশ্মীরের আওয়ান্টিপোরা অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে আরও একটি রাফায়েল ভূপাতিত হয়েছে বলেও দাবি করা হয়।

পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে ভারতের কিছু সংবাদমাধ্যমেও পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশিত হয়েছে, যদিও পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছেন।

তবে বিমান ভূপাতিতের এই দাবি-পাল্টা দাবি নিয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...