| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘২২৭ জনকে হ-ত্যার লাইসেন্স পেয়ে গেছি’ ফাঁস হওয়া ভয়ঙ্কর ফোনালাপটি শেখ হাসিনার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০১ ১১:৪২:৩১
‘২২৭ জনকে হ-ত্যার লাইসেন্স পেয়ে গেছি’ ফাঁস হওয়া ভয়ঙ্কর ফোনালাপটি শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে তোলপাড় শুরু হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।

ফরেনসিক তদন্তে অডিওটি সত্য প্রমাণিত হয়েছে, জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তদন্তে এটি শেখ হাসিনার কণ্ঠ হিসেবে নিশ্চিত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হয়।

প্রেক্ষাপট: ছাত্র-জনতার অভ্যুত্থান ও সহিংসতা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেই সময় সরকারের বাহিনী ও দলীয় কর্মীদের হাতে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং শেখ হাসিনাসহ তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এই দিনই নারায়ণগঞ্জে আন্দোলনকালীন হত্যার ঘটনায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ায় গুলি করে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকেও হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...