| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৃথিবী ধ্বংসের দিনক্ষণ জানাল নাসা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ২২:৫৩:০০
পৃথিবী ধ্বংসের দিনক্ষণ জানাল নাসা

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি জিনিসের যেমন একটা শেষ আছে, তেমনি পৃথিবীরও রয়েছে একদিন শেষ হয়ে যাওয়ার সময়। সম্প্রতি নাসা এবং জাপানের তোহো ইউনিভার্সিটির এক যৌথ গবেষণায় বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীতে প্রাণ টিকে থাকার আর খুব বেশি সময় নেই—প্রায় ১০০ কোটি বছর পর এই গ্রহে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না।

এই গবেষণায় সুপারকম্পিউটার ও উন্নত গাণিতিক মডেলের সাহায্যে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, ভবিষ্যতে সূর্যের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে, তা পৃথিবীসহ আশপাশের গ্রহগুলোকে জ্বালিয়ে দেবে। সূর্যের বিস্তৃতি ও তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ধীরে ধীরে হারিয়ে যাবে, ফলে কোনো প্রাণ বেঁচে থাকা সম্ভব হবে না।

তথ্যমতে, ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৬ সালের পর পৃথিবীতে জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে উঠবে, আর ১০০ কোটি ২০ সালের পর পৃথিবী হয়ে যাবে সম্পূর্ণ প্রাণশূন্য।

তবে এই খবর যতই ভয়ংকর মনে হোক, বিজ্ঞানীরা এখানেই থেমে থাকেননি। তাঁরা বলছেন, উন্নত প্রযুক্তি ও বিজ্ঞান যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তাহলে ভবিষ্যতে হয়তো কৃত্রিম পরিবেশ তৈরি করে মানুষের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হতে পারে। এমনকি মঙ্গল গ্রহ ও অন্যান্য গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

গবেষণার এই তথ্য এখনই আতঙ্কের কারণ না হলেও এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। প্রকৃতি ধ্বংসের পথে চলতে থাকলে এই দিন হয়তো আরও দ্রুত চলে আসবে। তাই এখনই পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া প্রয়োজন—এই পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের কাজের উপরেই।

–শিহাব/

ট্যাগ: পৃথিবী

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...