সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
ভোজ্যতেল মিলমালিকেরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছে। ফলে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য জানায়। তারা জানিয়েছে, এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন দামে পাঁচ লিটারের বোতলের মূল্য এখন ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।
এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারের দাম ১৭৫ টাকা করা হয়।
জানা গেছে, ঈদের আগে ২৭ মার্চ মিলমালিকেরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। তারা বোতলজাত সয়াবিন তেলের দাম একলাফে লিটারে ১৮ টাকা এবং খোলা তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়াতে চেয়েছিলেন। ১ এপ্রিল থেকে কর রেয়াতের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছিল।
রমজান উপলক্ষে সরকার ভোজ্যতেলে যে শুল্ক ও কর রেয়াত দিয়েছিল, তার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এরপর থেকেই সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। ওই আলোচনায় লিটারপ্রতি দাম ১৯০ টাকার বেশি হবে কি না, তা নিয়ে নানা মতবিনিময় হয়। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক চললেও তখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
