| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ২০:৫৭:১৫
বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের ধ্বংসস্তূপে যখন কান্নায় ভেঙে পড়ছে নারী-শিশু আর নিরীহ মানুষ, তখন আরব বিশ্বের অনেক নেতাই নীরব। কিন্তু বাংলাদেশ ছিল না চুপ!

বাংলাদেশ প্রমাণ করেছে – মানবতার পক্ষে দাঁড়াতে হলে সাহস লাগে, আর সে সাহস এই জাতির আছে।

গত শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজধানী ঢাকায় লাখো মানুষের ঢল নামে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত জনসমুদ্র পরিণত হয় এক বিশাল প্রতিবাদ মিছিলে। সব ধর্ম, বর্ণ, ও শ্রেণির মানুষ এক কণ্ঠে উচ্চারণ করেন— "ফ্রি ফ্রি প্যালেস্টাইন!"

এই দৃশ্য শুধু দেশের গণমাধ্যমেই নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও রীতিমতো আলোড়ন তোলে। টাইমস অফ ইসরায়েল, আলজাজিরা, ওয়াশিংটন পোস্ট, আসোসিয়েটেড প্রেস, আরব নিউজ, এমনকি ইন্ডিপেনডেন্ট– সবার শিরোনামে উঠে আসে বাংলাদেশের এই প্রতিবাদ।

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে যে বিশাল প্রতিবাদ হয়েছে, তা অবাক করেছে ইসরায়েলি সমাজ ও নেতৃত্বকে।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কফিনে মোড়ানো শিশুদের প্রতীক নিয়ে মিছিলে আসেন, কেউ কেউ নাটকের মাধ্যমে ব্যঙ্গ করেন নেতানিয়াহু, ট্রাম্প, মোদী ও আরব নেতাদের। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে হৃদয়বিদারক ও শক্তিশালী।

প্রতিবাদে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র ও তরুণরা। বিএনপিসহ বহু রাজনৈতিক দল এই প্রতিবাদে সংহতি জানায়।

বিশেষভাবে উল্লেখযোগ্য—বাংলাদেশ স্বাধীন একটি দেশ, যার ১৭ কোটি জনগণ বরাবরই ফিলিস্তিনের পাশে থেকেছে। এদেশ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের এই প্রতিবাদের দিনেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নতুন করে গাজায় আক্রমণের হুমকি দেন। গাজার খান ইউনিসসহ বিভিন্ন এলাকা থেকে জনগণকে সরিয়ে নিতে বলা হয় – যার খবর প্রকাশ করে বিবিসি।

এই সময়ে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—মানবতা যেখানে বিপন্ন, সেখানে এই জাতি কণ্ঠ তুলতে জানে। আল্লাহর উপর ভরসা রেখে, এই প্রতিবাদ শুধু আওয়াজ নয়, বরং এক স্পষ্ট বার্তা: ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা চুপ থাকব না।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

লাকি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...