| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুক লাইভে এসে পুলিশের সাহায্য চাইলেন নগ্ন তরুণী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১১ ১০:৩৮:০২
ফেসবুক লাইভে এসে পুলিশের সাহায্য চাইলেন নগ্ন তরুণী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় রাতে হঠাৎই বিপদে পড়েন তরুণী মেঘনা আলম। আতঙ্কিত অবস্থায় তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে সাহায্যের জন্য আবেদন জানান। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন—

“আমার বাসায় কিছু লোক এসেছে যারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি, আমি নিজে থানায় গিয়ে কথা বলব, কিন্তু তারা আমার কথা শুনছে না। আমি এখনো পুরোপুরি প্রস্তুত না, ঠিকমতো জামা-কাপড়ও পরা হয়নি। এ অবস্থায় তারা দরজায় জোরে জোরে নক করছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে। এটা ভয়ংকর।”

মেঘনার অভিযোগ, আগত ব্যক্তিরা প্রথমে জন্মসনদ যাচাইয়ের কথা বলে আসেন, পরে দাবি করেন যে তার বাসায় মাদক রয়েছে। তিনি দাবি করেন, “আমি জীবনে কখনো মদ বা সিগারেট স্পর্শ করিনি, তাহলে আমার বাসায় মাদক আসবে কোথা থেকে? এটা একটা চক্রান্ত।”

তিনি আরও জানান, আগত ব্যক্তিদের হাতে অস্ত্র ছিল এবং তারা তার বাসার নিচের দারোয়ানকে ফাঁকি দিয়ে জোর করে উপরে চলে এসেছে। এদের মধ্যে একজন ছিলেন সামির নামের এক ব্যক্তি, যাকে তিনি নিজের বাসায় কোনোদিন আনেননি।

“আমাকে ভয় দেখানো হচ্ছে, আমার দরজা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি বলেছি আমি নিজে থানায় যাব, আমার লয়ারের সঙ্গে। আমি একা থাকি, কোনো পুরুষ সদস্য আমার বাসায় থাকেন না। আমাকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে যেতে চাইছে।”

লাইভে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও পুলিশ প্রশাসনের কাছে সাহায্যের আহ্বান জানান। তিনি বলেন, “আমার ফোন, ল্যাপটপ তারা নিয়ে যেতে চাইছে, যেখানে আমার প্রমাণ রয়েছে। দয়া করে কেউ এগিয়ে আসুন।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...