| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের নতুন ফেসবুক পোস্ট ব্যাপক সমালোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ২২:১৯:৫৪
সাকিবের নতুন ফেসবুক পোস্ট ব্যাপক সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে অবসর নেয়ার ইচ্ছা থাকলেও, সাকিব তা নিতে পারেননি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দেশে ফিরে আসার অনুমতি দেয়নি। এরপর সাকিব দুবাই থেকে আবারও যুক্তরাষ্ট্রে চলে যান এবং এরপর আর দেশে ফেরেননি।

এরপর, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা দেখা দেয়, যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে বাধ্য করেছিল। তবে সে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন সাকিব।

তবে সাকিব আল হাসান ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক। কিছুদিন আগে জোয়ার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। এবার, স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, যা নতুন করে আলোচনার ঝড় তুলে দিয়েছে।

পোস্টটিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাকিব আল হাসান একটি বার্তা দেন। এর পরেই কমেন্টে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকে মন্তব্য করেছেন, "আবার আগুন ধরিয়ে দিলেন সাকিব ভাই।" তবে, কিছু মন্তব্যকারীরা সাকিবের পোস্টের মধ্যে বিশেষভাবে সারজিস হাসনাতকে লক্ষ্য করে মন্তব্য করেছেন।

পোস্টটি এক ঘণ্টার মধ্যে ১ লাখ ৫৭ হাজার রিয়াকশন, ২২ হাজার ৫০টি কমেন্ট এবং ৬ হাজার শেয়ার পায়।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...