| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারী বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফিরছেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ১৭:১১:২৫
নারী বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফিরছেন

ছুটি শেষে আগামী ৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পরদিন থেকেই শুরু হবে তাদের অনুশীলন। বাফুফে ইতোমধ্যে ৫৫ নারী ফুটবলারের কাছে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য খুদেবার্তা পাঠিয়েছে।

এর আগে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ঘোষণা দিয়েছিলেন যে বিদ্রোহী ১৮ ফুটবলারসহ সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই অনুযায়ী, সাবিনা, মাসুরাসহ ১৮ বিদ্রোহী ফুটবলারকেও ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরায় নিজ বাসা থেকে বিদ্রোহী ফুটবলার মাসুরা পারভীন বলেন, ‘বাফুফে থেকে আমাদের খুদেবার্তায় ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে, আমরাও যোগ দিচ্ছি।’

এদিকে, ঈদের পর ভুটানের ঘরোয়া লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের হয়ে খেলতে যাওয়ার পরিকল্পনা রয়েছে মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমার।

ভুটান যাত্রা প্রসঙ্গে মাসুরা পারভীন জানান, ‘ক্লাবের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ঈদের পরই আমরা সেখানে যাব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...